ইয়াল্টা কনফারেন্স
১৯৪৫ সাল ফেব্রুয়ারি মাস। ইউরোপে যুদ্ধ তখন প্রায় শেষ মুখে। আমেরিকা আর ব্রিটেন মিলে পশ্চিম দিক থেকে ফ্রান্স কে নাৎসি দের হাত থেকে মুক্ত করেছে। পূর্বে সোভিয়েত ইউনিয়নের সৈন্যবাহিনী জার্মানদের আরো পশ্চিমে ঠেলে দিয়েছে। দুই দিকের চাপে জার্মান নাৎসিদের হার প্রায় নিশ্চিত। রাশিয়ার দক্ষিন পূর্বে ক্রাইমিয়াতে বেশ ঠাণ্ডা তখনও, যদিও কালো সাগরের পাশে থাকার জন্য ইয়ালটা শহরে তখনও অতটা ঠাণ্ডা পড়ে নি। আবহাওয়া বেশ মনোরম। এখানেই মিলিত হবেন মিত্রপক্ষের ৩ সর্বেসর্বা। গ্রেট ব্রিটেন এর প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, আমেরিকার রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও সোভিয়েত ইউনিয়নের সভাপতি স্টালিন। যুদ্ধ পরবর্তীতে ইউরোপে ভাগ্য নির্ধারণ ও পূর্বে জাপানের বিরুদ্ধে আমেরিকার সথে যুদ্ধে যোগদানের জন্য সোভিয়েতদের রাজি করানোর বিষয়ে এই মিটিং। পরাজয় নিশ্চিত জেনে Germany কে আমেরিকা, ব্রিটেন ও সোভিয়েত রাশিয়া নিজ নিজ প্রভাব ক্ষেত্রের হিসেবে ভাগ করে নেয়। প্রথমে ফ্রান্স কে এর থেকে দূরে রাখা হলেও পরে তাদেরও দক্ষিণ পূর্ব জার্মানি এর খানিকটা অংশ দেওয়া হয়। এমনকি রাজধানী বার্লিন কেও ৪ অংশে ভাগ করা হয়।...